ঢাকাFriday , 22 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঘূর্ণিঝড় আম্পানে বিধ্বস্ত জনজীবন, লন্ডভন্ড শ্যামনগরের উপকূলীয় অঞ্চল


May 22, 2020 9:40 pm
Link Copied!

জি এম মাছুম বিল্লাহ, মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলায় অন্তত ১২ টি স্থানে পাউবোর বেড়ি-বাঁধ ভেঙে ও বিভিন্ন পয়েন্টে বেড়ি-বাঁধ ছাপিয়ে প্লাবিত হয়েছে লোকালয়। ঝড় আর পানির প্রবল চাপে মুহ‚র্তেই ধ্বংস হয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি গাছ পালা। তলিয়ে গেছে অগণিত কাঁকড়া ফার্ম ও চিংড়ি ঘের।

বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ঘূর্ণিঝড় আম্পান সাতক্ষীরা উপক‚লে আঘাত হানার পরেই নদীর বেড়ি-বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকতে শুরু করে লবণাক্ত পানি। শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর, গাবুরা, রমজাননগর কৈখালী ইউনিয়নে বৃহস্পতিবারে রাত ৯টা থেকে ১২ টার মধ্যে প্রায় ৩৫ টি গ্রাম প্লাবিত হয়েছে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খানের যোগাযোগ করার চেষ্টা করেও মোবাইলের নেটওয়ার্ক কানেকশন খারাপ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্থানীয় জনপ্রতিনিধিরা মনে করছেন ঘূর্ণিঝড় আম্পানের ফলে নদীর পানির উচ্চতা স্বাভাবিকের থেকেও তিন থেকে চার ফুট বৃদ্ধি পাওয়ায় এসব এলাকা প্লাবিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।