ঢাকাThursday , 21 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ শুরু


May 21, 2020 8:56 pm
Link Copied!

রাকিবুল ইসলাম : সাতক্ষীরায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে।
বুধবার ঝড়ের রাতে সদর উপজেলার ভোমরা এলাকায় ঝড়ে শিরিনা বেগমের বসবাসের ঘরটি ভেঙে পড়ে। উড়ে যায় তার ছাউনি। জানতে পেরে ঝড়ে বিধ্বস্ত হওয়া ঘর পুনর্নির্মাণে শিরিনা বেগম নামের ওই গৃহকত্রীর বাড়ি ঘর সংস্কারের উদ্যোগ গ্রহন করা হয়।
আজ বৃহস্পতিবার বিকালে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা হিসেবে তাকে দুই বান্ডিল টিন, নগদ ছয় হাজার টাকা ও খাদ্য সামগ্রী দেয়া হয়। আর এর মাধ্যমে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়।
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এই ত্রাণ সহায়তা পৌছে দেন।
এসময় উপস্তি ছিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, ভোমরা ইউপি চেয়ারম্যান ঈসরাইল গাজী, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা আবু সায়ীদ প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।