নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলায় মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে মুনজুন নাহার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার গোডাউন মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী মহিষকুড় গ্রামের আশরাফ সাহার স্ত্রী। এ ঘটনায় আব্দুল আলিম নামে এক ব্যক্তি আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘নুরনগর থেকে যাত্রীবাহী একটি মোটরসাইকেল শ্যামনগর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রলির সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ওই নারী গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রæত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আব্দুর রাজ্জাক মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, ‘মরাদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রলিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে’।
