ঢাকাTuesday , 19 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় জেলা ছাত্রদলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ


May 19, 2020 9:07 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিপাকে পড়া অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টায় শহরের কামালগর এলাকায় ৩শ’ পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব জানান, তারেক জিয়ার নির্দেশে ও আফতাবুজ্জামান আফতাব এর সহযোগিতায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

তিনি আরও জানান, তাদের কার্যক্রম ৩২ দিন যাবৎ চলছে এবং আগামী দিনগুলোতে তাদের কার্যক্রম চলমান থাকবে।

খাদ্য সামগ্রী বিতরণকালে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন সহ জেলা ছাত্রদলের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।