ঢাকাTuesday , 19 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়া ইউপি চেয়ারম্যানের ঈদ উপহার বিতরণ


May 19, 2020 8:35 pm
Link Copied!

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাদুল ইসলামের পক্ষ থেকে ইউনিয়নের ১ হাজার ৫শ’ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে কুলিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গিয়ে উপহার সামগ্রী বিতরণ করেন প্যানেল চেয়ারম্যান মো. আসাদুল ইসলাম। বিতরণকৃত ঈদ উপহার সামগ্রী হিসাবে সিমাই ১কেজি, চিনি ১.৫ কেজি, লাচ্চা ২ প্যাকেট, নুডুলস ১ প্যাকেট, বাদাম ১০০ গ্রাম, কিসমিস ১০০ গ্রাম, গুঁড়ো দুধ ১০০ গ্রাম দেওয়া হয়।

উল্লেখ, কিছুদিন আগে চেয়ারম্যান ইমাদুল ইসলাম ইউনিয়নের অসহায় গরিব দুস্থ মানুষের জন্য ১০লক্ষ টাকা ঘোষণা করেন। তারই পেক্ষিতে তার ছোট ভাই কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১হাজার ৫শ’ পরিবারের মাঝে করোনার করোনা আতঙ্কের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।

এ সময় ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও সদস্যা উপস্থিত ছিলেন। কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম বলেন, সকলে মাক্স ব্যবহার করুন, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধৌত করুন, জনসমাগম এড়িয়ে চলুন, জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, সরকারী বিধি নিষেধ মেনে চলুন,‘ঘরে থাকুন, সুস্থ থাকুন’।

এছাড়াও আগামী ২৮ ই রমজান ইউনিয়নের ৬২ টি মসজিদের ইমাম সাহেবদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ এবং সম্মানী দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।