নিজস্ব প্রতিনিধি : “বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনায়” সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নেতা আশিক রেজা অপু পবিত্র মাহে রমজানের রোজা রেখে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়ে এবং ইফতার শেষে ধান ঝেড়ে দিয়েছেন । রবিবার (১৭ মে) দিনে ও রাঁতের আধারে আলিপুর ইউনিয়নে সিমান্ত কলেজ ছাত্রলীগের সহযোগিতায় কৃষকের ধান কেটে নিয়ে তাদের বাড়িতে ধান পৌঁছায় দিয়ে সন্ধ্যায় ইফতার করে সেই কৃষকের ধান ঝেড়ে দিয়েছেন । আশিক রেজা অপু বলেন, যে সকল কৃষকের ধান কাঁটা নিয়ে সমস্যা হয়েছে তাদের কে আমি রোজা রেখে ধান কেটে দিছি এবং ইফতার করে তাদের ধান ঝেড়ে দিয়েছি। তাঁদেরকে সহযোগিতা করে অনেক ভালো লাগছে। তিনি আরো বলেন, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, কৃষক হাসলে হাসবে দেশ। আপনারা জেলা ছাত্রলীগের ও দেশের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন। আমিন।
