ঢাকাMonday , 18 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে কৃষকদের মাঝে এনজিও লিডার্সের সবজি বীজ ও জৈবসার বিতরণ


May 18, 2020 7:10 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : করোনা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় খাদ্য উৎপাদনে জরুরী ব্যবস্থা নিতে জনসমাবেশ এড়িয়ে আশাশুনিতে লিডার্সের মাঠ পর্যায়ের দলনেতার হাতে সবজি বীজ ও জৈব সার বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে লিডার্স কোভিট-১৯ মোকাবেলায় বাড়ীর আঙিনায় সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক দাতাসংস্থা ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহায়তায় উপক‚লীয় সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ২ টি ইউনিয়নে ‘জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ন জনগনের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম’ আওতাধীন সর্বমোট ১৮০ টি দরিদ্র কৃষক পরিবারে সবজিবীজ (ঢেড়স, চালকুমড়া, লাউ, মিস্টিকুমড়া, তরুল, ঝিঙে, করলা ও শশা) ও জৈবসার বিতরণ করছে।

সোমবার (১৮ মে) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে সবজিবীজ ও জৈবসার বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, লিডার্সের প্রকল্প সমন্বয়কারী রনজিৎ কুমার মন্ডল।

এদিন লিডার্সের ১২টি জলবায়ু সহনশীল দলের দলনেতার নিকট ১৮০ পরিবারের জন্য সবজিবীজ ও জৈবসার বিতরণ করা হয়েছে। দলনেতাগন দলের সকল সদস্যের বীজ ও জৈবসার নিয়ে প্রত্যেকে তার দলের তালিকাভূক্ত সদস্যদেরকে তাদের নিদিষ্ট পরিমান বীজ ও সার প্রদান নিশ্চিত করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।