ঢাকাSunday , 17 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় আম্ফান মোবাবেলায় প্রস্তুতি সভা: প্রস্তুত ১৪৭ সাইক্লোন শেল্টার ও ১ হাজার ৭৯৬ টি আশ্রয় কেন্দ্র


May 17, 2020 8:09 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ঘূর্ণিঝড় আম্ফান’র প্রভাবে সম্ভাব্য ক্ষয় ক্ষতি মোকাবেলায় জরুরীভাবে এ সভা আহবান করা হয়। রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।

তিনি বলেন,আগামীকাল সোমবার বিকালের মধ্যে মাঠের সব ধান কেটে ঘরে তুলতে হবে। নির্দেশনা বাস্তবায়নের জন্য জেলাজুড়ে মাইকিং করা হবে। উপক‚লের বেড়িবাঁধের মধ্যে ৩৭ টি পয়েন্টে ঝুকিপূর্ন আছে। এগুলো সার্বক্ষনিক তদারকি করার জন্য জেলা পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া ১৪৭ টি সাইক্লোন শেল্টার আছে। সেখানে আগামীকাল বিকালের মধ্যে ঝুকিপূর্ন এলাকার বাসিন্দাদের আশ্রয় নেয়ার জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া উপদ্রæত এলাকায় ১ হাজার ৭৯৬টি শিক্ষা প্রতিষ্ঠান আছে। সে গুলোকে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার করা হবে। ইতোমধ্যে উদ্ধারকারী দল উপক‚ল এলাকায় পোঁছে গেছে। তারা এলাকার নারী শিশু ও বয়োবৃদ্ধদের এসব আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার কাজ শুরু করেছে। সামাজিক দুরত্ব বাজায় রেখে উপদ্রæত এলাকার মানুষকে আশ্রয় কেন্দ্রে থাকার ব্যবস্থা করা হয়েছে। ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড, বিজিবি সহায়তা করছে। প্রয়োজনে অন্যবাহিনীর সদস্যদেরও সম্পৃক্ত করা হবে। উপজেলা প্রশাসনের মাধ্যমে আশ্রয় কেন্দ্রে চলে আসা মানুষের জন্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে।

প্রসঙ্গত; ঘূর্ণিঝড় আম্ফান ধেয়ে আসছে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা অঞ্চলের দিকে। এ কারণে সাগর বিক্ষুব্ধ থাকায় ২ নম্বর হুঁশিয়ারি সংকেত নামিয়ে সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মোস্তফা লুৎফুল্লাহ, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন শায়ায়েত, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকতসহ বিভিন্ন সরকারি এবং বে-সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।