মুন্সিগঞ্জ (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : শ্যামনগরের আত্মসমর্পণকারী বন দস্যুদের মাঝে দ্বিতীয় বারের মত ত্রাণ সহায়তা প্রদান করেছে র্যাব-৮ এর একটি দল। শনিবার (১৬ মে) বেলা ১১টায় মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে আত্মসমর্পণকারী বন-দস্যুদের ২৭টা বাহিনীর ২শ’ ৪৮ জনের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, তেল, ডাল, সাবান, সিমাই, চিনি, গুড়াদুধ, পেঁয়াজ ও গøুকোজসহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়েছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল হাসান, এসআই শেখ আব্দুর রহিমসহ ১৪ জনের একটি দল সেখানে উপস্থিত ছিলেন। এর আগে গত ৩রা এপ্রিল একই সংখ্যক বাহিনীর সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছিল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
