ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মোস্তফা মুকুল ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার (১৪ মে) রাত ৯টার দিকে ম্যাসিভ হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্র জানিয়েছে, উপজেলার হায়বাতপুরের নিজ বাড়িতে গোসল করতে গিয়ে বাথরুমে পড়ে যান গোলাম মোস্তফা মুকুল। এসময় তার হার্ট অ্যাটাক হয়। তাকে তাৎক্ষণিক স্থানীয় রিডা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুজিত রায় তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
