ঢাকাFriday , 15 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনীর সাবেক ইউপি সদস্য আতিয়ার রহমান আর নেই


May 15, 2020 8:26 pm
Link Copied!

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান গাইন (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। শুক্রবার (১৫ মে) সকাল ৮ টার দিকে ম্যাসিভ হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন জন কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিহতের পরিবার সূত্র জানায়, ‘তিনি সকালে ঘুম থেকে উঠেই শরীর খারাপ লাগছে জানালে স্থানীয় ডাক্তার দেবব্রত সরকারকে নিয়ে আসলে তিনি তাকে মৃত ঘোষণা করেন। আতিয়ার রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল তার মৃত্যুতে শোকজ্ঞাপন করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।