প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য এস এম গোলাম মোস্তফা মুকুল’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমানসহ জেলা পরিষদের সকল সদস্য, কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
সাতক্ষীরা জেলা পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য এস এম গোলাম মোস্তফা মুকুল হৃদ্রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১৪ মে) আনুমানিক রাত ৮ টায় তার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি– রাজিউন। সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা মুকুল’র অকাল মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদ কর্তৃপক্ষ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
