নিজস্ব প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র অভিযানে কালিগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ গলদা চিংড়ির রেণু আটক হয়েছে। তবে চোরাচালানের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
১৭ বিজিবি’র সাতহালীয়া বিওপি’র হাবিলদার মোমিনুল ইসলাম জানান, তার নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে সাতহালীয়া সীমান্তের উত্তরপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় একটি চোরাকারবারী দলকে চ্যালেঞ্জ করেন।
এ সময় তারা ভারতীয় গলদার রেণুর ৩২ টি পলি প্যাকেট ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উদ্ধার হওয়া রেণুর আনমানিক মূল্য ১৯ লক্ষ টাকা। পরবর্তীতে উদ্ধারকৃত ভারতীয় রেণু বসন্তপুর কাস্টমসে জমা দিলে তা মাটিতে পুতে বিনষ্ট করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
