ঢাকাThursday , 14 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বোরো ধান ক্রয়ে লটারির মাধ্যমে কৃষক বাছাই


May 14, 2020 7:57 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ২০১৯-২০ অর্থ বছরের বোরো ধান ক্রয়ের জন্য ওয়ার্ড ভিত্তিক আবেদন সংগ্রহ পরবর্তী লটারির মাধ্যমে তালিকা প্রস্তুত করেছে কৃষি বিভাগ। বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ যাচাই বাছাই অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীর, কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুজ্জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহজাহান আলী, সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা সহ বিভিন্ন পর্যয়ের ব্যক্তিবর্গ।

উল্লেখ্য যে, প্রান্তিক পর্যায়ে কৃষকদের কাছ থেকে সরকার ধান ক্রয় করে ফসলের সঠিক দাম নিশ্চিত করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ৫টি ইউনিয়নে যথাক্রমে কুলিয়ায় ১শ’ ৭৫জন, পারুলিয়ায় ১শ’ ৬৭ জন, সখিপুরে ১শ’ ২৩ জন, নওয়াপাড়ায় ১শ’ ৬০ জন, সদর ইউনিয়ন ১শ’ ৮ জনের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।

তবে উপজেলায় মোট ৭শ’ ৩৩ মেট্রিক টন বরাদ্দ হয়েছে যার মধ্যে আবেদন করেছে ২ হাজার ৬শ’ ২৩ জন কৃষক। পরে লটারির মাধ্যমে সেটি চূড়ান্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।