ঢাকাThursday , 14 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাশেম গ্রুপের উদ্যোগে রান্না করা খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন


May 14, 2020 8:32 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : কাশেম গ্রুপ সাতক্ষীরা’র পক্ষ থেকে করোনা ভাইরাসজনিত প্রাকৃতিক দুর্যোগে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে রান্না করা খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৪টায় কাশেম গ্রুপ সাতক্ষীরা’র আয়োজনে কাশেম গ্রুপ এ.কে ট্রাভেলস্ এর সামনে কাশেম গ্রুপ সাতক্ষীরা’র এমডি পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, কাশেম গ্রুপ সাতক্ষীরা’র চেয়ারম্যান তাহমিদ সাহেদ চয়ন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর কাউন্সিলার কাজী ফিরোজ হাসান, মহিলা কাউন্সিলার ফারহা দীবা খান সাথী, মহিলা কাউন্সিলার অনিমা রানী মন্ডল প্রমুখ।

প্রতিদিন করোনা ভাইরাসজনিত প্রাকৃতিক দুর্যোগে কর্মহীন হয়ে পড়া পৌর এলাকার ০৯টি ওয়ার্ডে ২ হাজার ৫শ’ মানুষের মাঝে কাশেম গ্রুপ সাতক্ষীরা’র পক্ষ থেকে রান্না করা খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এ কর্মসূচি চলবে রোজার ঈদের আগের দিন পর্যন্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।