ঢাকাThursday , 14 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা মোকাবেলায় সাতক্ষীরায় প্রস্তুত ২৫৩ ডাক্তারসহ ৫২৯ জন নার্স


May 14, 2020 8:05 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস মোকাবেলায় সাতক্ষীরাতে সরকারি বেসরকারিভাবে ২৫৩ জন ডাক্তার ও ৫২৯ জন নার্স প্রস্তুত আছে। এরমধ্যে সরকারি ডাক্তারের সংখ্যা ১শ’ ২৩ এবং বেসরকারি ডাক্তার ১শ’ ৩০ জন ও সরকারি নার্সের সংখ্যা ২শ’ ৮৯ জন এবং বেসরকারি নার্সের সংখ্যা ২শ’ ৪০ জন।

তাছাড়া কোভিড-১৯ চিকিৎসায় প্রস্তুতকৃত বেড ৫৪ টি। এছাড়া ব্যক্তিগত সুর সামগ্রী (পিপিই) মোট ৬ হাজার ২শ’ ৩৬ টি হতে ৪ হাজার ৫শ’ ৯৪ টি বিতরণ করা হয়েছে। চিকিৎসা সরঞ্জাম হিসেবে কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় ০৩ টি অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত আছে, ৮ টি ভেন্টিলেশন সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে, ২০ অক্সিজেন সিলিন্ডার এবং ২০ টি নেবুলাইজার প্রস্তুত রয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া, চিকিৎসকদের কোয়ারেন্টাইনের জন্য মোজাফফর গার্ডেন রিসোর্টকে প্রস্তুত রাখা হয়েছে।

সাতক্ষীরা থেকে করোনা টেস্টের জন্য এ পর্যন্ত ৫শ’ ১০ জনের নমুনা আইইডিসিআর ও পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এরমধ্যে ৩শ’ ৪০ জনের রিপোর্ট পাওয়া গেছে এবং ১৭০ জনের রিপোর্ট শীঘ্রই পাওয়া যাবে। প্রাপ্ত রিপোর্টের মধ্যে ৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে সাতক্ষীরা সদরে ১ জন, দেবহাটায় ১ জন এবং তালায় ১ জন করোনা পজিটিভ। তাদের মধ্যে দু’জন নিজ বাড়িতে আছেন এবং অপরজন প্রাতিষ্ঠানিক আইসোলেসনে আছেন। সা

তক্ষীরা জেলায় সরকারি চিকিৎসা কেন্দ্র রয়েছে ৮ টি এবং বেসরকারি চিকিৎসা কেন্দ্র রয়েছে ২৪ টি। সরকারি চিকিৎসা কেন্দ্রে বেডের সংখ্যা ৬শ’ ৩১ টি এবং বেসরকারি চিকিৎসা কেন্দ্রে বেডের সংখ্যা ৪শ’ ২০ টি। অপরদিকে প্রথম পর্যায়ে, ১ থেকে ২৮ মার্চ পর্যন্ত ভারতসহ বিশ্বের নানা দেশ থেকে আগত ১১ হাজার ২শ’ ৫৫ জন মানুষকে জেলা প্রশাসন, জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছিল।

পরবর্তীতে, দেশের করোনা আক্রান্ত ৭ টি জেলা থেকে ২০ হাজারের অধিক শ্রমজীবী লোক সাতক্ষীরা জেলায় আসেন। তাদের মধ্যে ১৫ হাজার জনকে হোম কোয়ারেন্টাইন এবং ৩ হাজার ৯৬ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।