ঢাকাWednesday , 13 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় এনজিও আশা’র খাদ্য সহায়তা প্রদান


May 13, 2020 8:19 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দুস্থ অসহায় পরিবারের জন্য সাতক্ষীরা জেলায় ১ হাজার ৯শ’ ব্যাগ (৭ মেট্রিক টন) খাদ্য সহায়তা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।

আশার পক্ষ থেকে মঙ্গলবার সাতক্ষীরা জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে ৫শ’ ব্যাগ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার ত্রাণ ভান্ডারে ২শ’ ব্যাগ, দেবাহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার ত্রাণ ভান্ডারে ২শ’ ব্যাগ, কালিগঞ্জ নির্বাহী কর্মকর্তার ত্রাণ ভান্ডারে ২শ’ ব্যাগ, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তার ত্রাণ ভান্ডারে ২শ’ ব্যাগ, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার ত্রাণ ভান্ডারে ২শ’ ব্যাগ, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার ত্রাণ ভান্ডারে ২শ’ ব্যাগ ও শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার ত্রাণ ভান্ডারে আরো ২শ’ ব্যাগ খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রতি ব্যাগে ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার সোয়াবিন তেল ও ১ কেজি লবণ।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, আশা-খুলনা এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. মুজাহিদ হোসেন, ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আশরাফুল ইসলাম, সাতক্ষীরা সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. ফকরুল ইসলাম, কলারোয়া অঞ্চলের রিজিওনাল ম্যানেজার রবিউল ইসলাম, কালিগঞ্জ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার হাবিবুর রহমান, আশাশুনি অঞ্চলের রিজিওনাল ম্যানেজার শেখ শাহিন হোসেন, পাটকেলঘাটা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আব্দুল মজিদ, সাতক্ষীরা সদর-১ ব্রাঞ্চের ম্যানেজার সুশান্ত ঘোষ প্রমুখ।

আশা কর্মকর্তারা এ সময় জানান, করোনার এই পরিস্থিতিতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা সারাদেশে ১ লক্ষ ৫০ হাজার দুস্থ অসহায় পরিবারকে নিজস্ব তহবিল থেকে ১২ কোটি টাকা মূল্যের ত্রাণ সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।