ঢাকাWednesday , 13 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিস্কুট বিতরণ


May 13, 2020 8:28 pm
Link Copied!

শ্যামনগর অফিস : শ্যামনগর উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসারের সমন্বয়ে সুশীলন বাস্তবায়নে ১শ’ ৯৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১ হাজার ৪শ’ ৫ জন শিক্ষার্থীর মাঝে এক কালীন মাথাপিছু ৩২ প্যাকেট করে বিস্কুট বিতরণ করা হয়েছে। গত ৯ মে থেকে কোমলমতি ছাত্র ছাত্রীদের পুষ্টি চাহিদা পূরণে বিস্কুট বিতরণ অব্যাহত রয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্ব খাদ্য কর্মসূচি কর্তৃক প্রদত্ত গাইড লাইন প্রতি পালন সাপেক্ষে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ১২ টি ইউনিয়নে এ কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়।

২০১৫ সাল থেকে সাতক্ষীরা জেলার ৫টি (শ্যামনগর, আশাশুনি, কলারোয়া, তালা ও কালিগঞ্জ) উপজেলায় দারিদ্র্য পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি চলমান ছিল । কিন্তু দেশব্যাপী করোনা ভাইরাস কোড-১৯ সংক্রমণ এর ব্যাপক বিস্তারের জন্য ১৬ মার্চ থেকে বাংলাদেশ সরকার সমগ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন দারিদ্র্য পীড়িত এলাকায় স্কুল ফিডিং শীর্ষক প্রকল্পের সাতক্ষীরা জেলার ৫টি উপজেলার শিক্ষার্থীর মাঝে বিস্কুট বিতরণ কার্যক্রমও তাই সাময়িকভাবে স্থগিত হয়। এতে প্রকল্প এলাকার শিশুরা বিদ্যালয়ে আসতে না পারায় এবং বিস্কুট না পাওয়ায় কাক্সিক্ষত পুষ্টি থেকে বঞ্চিত হতে থাকে।

শিশুরা তাদের প্রাপ্তি বিস্কুট থেকে যাতে বঞ্চিত না হয় এবং বাড়ি বসে পুষ্টি পেতে পারে সে জন্য সরকারের এই মহতী উদ্যোগকে এলাকার অভিভাবক ও সচেতন মহল স্বাগত জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।