জি এম মাছুম বিল্লাহ, মুন্সিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮২ নং কলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে কলবাড়ী থেকে নওয়াবেকি রাস্তাটির পশ্চিম পার্শে হঠাৎ করে ফাটল দেখা দিয়েছে। মারাত্মক ঝুঁকিপূর্ণ এ জায়গাটি থেকে ভাঙ্গনের দুশ্চিন্তা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
এখান থেকে পানি ভিতরে প্রবেশ করলে এই এলাকার ৪০০ পরিবার যে পুকুরের পানি খেয়ে জীবন ধারণ করে থাকে সেই মিষ্টি পানীর পুকুরটা ধ্বংস হওয়াসহ বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স,ইউনিয়নের একমাত্র প্রসূতি মায়েদের সেবাদান কেন্দ্র এফ ডবিলউ সি হসপিটালসহ তলিয়ে যাবে কয়েক হাজার ঘের। ক্ষতি হবে সরকারি কোটি টাকার সম্পদ।
ভাঙ্গন কবলিত এলাকার মানুষের দাবি বেড়ীবাধের অবস্থা খারাপ তার ওপর আছে অবৈধ নাইনটির চাপ। ভাঙ্গন কবলিত জায়গা থেকে ১০০ গজের মধ্যে সদ্য নির্মিত নাইনটির ব্যাপারে গত ১৩ মে ২০২০তারিখে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে থাকা এসও সাহানাজ বেগমকে বিষয়টি জানালেও কোনো ব্যবস্থা নেননি।
নদীর বাঁধে ফাটল বিষয় নিয়ে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা এস ও মুঠোফোনে বলেন, আমি আমার উচ্চপদস্থ স্যারদের নিয়ে উক্ত স্থান পরিদর্শন করেছি। ভিডিও ফুটেজ নিয়ে বিভাগীয় পানি উন্নয়ন বোর্ড অফিসে পাঠানো হয়েছে। অচিরেই ব্যবস্থা নেয়া হবে বলে বিভাগীয় অফিস থেকে আমাকে জানিয়েছেন।
নদী ফাটলের বিষয় নিয়ে বুড়ি. ইউনিয়নের চেয়ারম্যান ভবতোষ মন্ডল বলেন,ফাটল স্থান আমি পরিদর্শন করেছি, পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে অচিরেই ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
