খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি : পাটকেলঘাটার খলিষখালীতে রাতের আধারে অসুস্থ ও হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ালেন খলিষখালী ইউপি চেয়ারম্যানের ছেলে মাহফুজুর রহমান মিথুন। করোনা ভাইরাসের কারণে অতি কষ্টে চলছিল ইউনিয়নের অসুস্থ আলমগীর গাজীর সংসার।
খবর পেয়ে চেয়ারম্যানের ছেলে মাহফুজুর রহমান মিথুন রাতের আধারে ওই পরিবারের জন্য চাল, ডাল, আলু, তেল, সাবান ও চিকিৎসা সামগ্রী নিয়ে তার বাড়িতে হাজির হন।
এ সময় আলমগীর গাজী খুশি হয়ে চেয়ারম্যান পুত্র মিথুনকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘আমি অনেকদিন ধরে অসুস্থ হয়ে আছি। দেখার কেউ ছিল না। চেয়ারম্যানের পুত্র আজ আমাকে যে সহায়তা দিল এর জন্যে আল্লাহ উনাকে ভাল করবেন’।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
