খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি : পাটকেলঘাটার খলিষখালীতে তালিকা ধারি হতদরিদ্রদের মাঝে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ মে) বিকালে ইউনিয়ন পরিষদ চত্বরে করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে সামাজিক দুরত্ব বজায় রেখে ২শ’ ২ জন অসহায় দুস্থ কার্ডধারী পরিবারের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
এ সময় খলিষখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমান, ট্যাগ অফিসারের প্রতিনিধি শেখ কোহিনুর ইসলাম, ইউপি সচিব শহিদুল ইসলাম ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
