ঢাকাTuesday , 12 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা পরিস্থিতিতে কালিগঞ্জে পুলিশের উদ্যোগে সবজি বিতরণ


May 12, 2020 8:38 pm
Link Copied!

শেখ শাওন আহমেদ সোহাগ, নিজস্ব প্রতিনিধি : করোনা সংক্রমণে কালিগঞ্জের দুস্থ, অসহায়, কর্মহীন ও গৃহবন্দী মানুষের জন্য কাজ করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের অনুপ্রেরণায় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামিরুল ইসলাম জামি শতাধিক দুস্থ, অসহায় বিপদগ্রস্ত, কর্মহীন পরিবারের মধ্যে সবজি বিতরণ করেছেন। মঙ্গলবার (১২ মে) সকালে কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক চত্বরে এ সবজি বিতরণ করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘জেলা পুলিশ সুপারের অনুপ্রেরণায় কালিগঞ্জ সার্কেল হিসেবে আমি খাদ্য সহায়তা অব্যাহত রেখেছি। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে কৃষকের উৎপাদিত বিভিন্ন প্রকার সবজি। যাতে করে একদিকে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্যে পাবেন। অপরদিকে যারা দুস্থ মানুষ রয়েছে তারাও একটু সহযোগিতা পাবেন।

পাশাপাশি যারা সমাজের বিত্তবান রয়েছেন তারা আমাদের এই কর্মসূচী গুলো লক্ষ করে নিশ্চয়ই উৎসাহিত হবেন। আজ আমরা শতাধিক লোককে সহযোগিতা করেছি। করোনা প্রাদুর্ভাব যতদিন থাকবে আমাদের এই কার্যক্রম ততদিন অব্যাহত থাকবে’।

এ সময় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেনসহ সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ও পুলিশের কর্মকর্তা/ কমচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।