ঢাকাMonday , 11 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির উপহার সামগ্রী বিতরণ


May 11, 2020 7:21 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ‘সচেতনতায় পারে করোনা ভাইরাস রোধ করতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯)’র প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ মে) সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অস্থায়ী চিংড়ি পোনা বিক্রয় কেন্দ্রে সামাজিক দুরত্ব বজায় রেখে কর্মহীন মানুষের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা ও সাধারণ সম্পাদক বিশ^নাথ ঘোষ। করোনা ভাইরাসর প্রভাবে দীর্ঘদিন মানুষ গৃহবন্দী ও কর্মহীন হয়ে পড়েছে।

সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে উপহার সামগ্রী যেন তাদের মাঝে ঈদের আনন্দ’র বহিঃপ্রকাশ। সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাতক্ষীরার সচেতন মহল। তাদের মত জেলার সকল সংগঠন যদি করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতো তাহলে করোনা ভাইরাস সংক্রমণ রোধে মানুষকে দ্রæত ঘরমুখী করা সম্ভব হত।

সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির এ উদ্যোগ অন্যান্যদেরকে ও করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলে মনে করেন সুবিধাভোগী কর্মহীন পরিবারের সদস্যরা।

এ সময় সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদের সদস্য ও সমিতির সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।