ঢাকাMonday , 11 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পারুলিয়ায় গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ত্রাণ বিতরণ


May 11, 2020 7:44 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার পারুলিয়ায় গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১১ মে) বেলা ১১টায় পারুলিয়াস্থ গ্রামীণ ব্যাংক শাখার আয়োজনে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পারুলিয়া শাখার ব্যবস্থাপক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন খুলনা জোন জোনাল ম্যানেজার মো. এমাজউদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা এরিয়া ম্যানেজার জয়নুল আবেদিন, কালিগঞ্জ এরিয়া ম্যানেজার দীপক কুমার দাশ, প্রোগ্রাম অফিসার (সাতক্ষীরা) আব্দুল আলিম।

এ সময় ৮জন সদস্যকে ২য় দফায় ৩৮ কেজি চাল, ৪ কেজি ডাল, ৪ কেজি পেঁয়াজ, ৮ কেজি আলু, লবণ ২ কেজি, তেল ২ লিটার, সাবান ৪ টি সহ নগদ ৬শ’ টাকা হারে প্রদান করা হয়। এছাড়া পর্যায়ক্রমে আরো সদস্যদের এ সহায়তা প্রদান করা হবে জানা গেছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।