ঢাকাMonday , 11 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়ায় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ


May 11, 2020 7:24 pm
Link Copied!

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে কর্মহীন ও অসহায় ২শ’ ৩০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার চাল, আলু, পেঁয়াজ, ডিম ও বিভিন্ন প্রকার সবজি বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১০টায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ইউনিয়ন পরিষদে খাদ্য সামগ্রী বিতরণ করেন কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম। কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সকলকে করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা অনুযায়ী চলার আহŸান করেন।

এ সময় কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুল ও সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম, কুলিয়া ইউপি সচিব খালিদ হাসান (খান), ইউপি সদস্যা ফাতেমা খাতুন, ইউপি সদস্য রওনাক-উল ইসলাম রিপন, অচিন্ত কুমার মন্ডল, বিকাশ সরকার, ভরত চন্দ্র সরকার ও গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।