ঢাকাMonday , 11 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে সাবেক এমপি কাজী আলাউদ্দীনের খাদ্য সামগ্রী বিতরণ


May 11, 2020 7:46 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীনের পক্ষ থেকে দ্বিতীয় পর্বে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১১ মে) সকালে কালিগঞ্জ উপজেলার পাউখালি মোড়ে দ্বিতীয় পর্বের প্রথম দিনে ভাড়াশিমলা ও তারালী ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল গফুর, যুগ্ম-সম্পাদক ও সাবেক যুবদল সভাপতি ডা. শফিকুল ইসলাম বাবু, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান বাপ্পি, শেখ আলমগীর হোসেন, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনিসহ কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নেতা-কর্মীরা বিগত দিনে এমপি প্রার্থী নির্বাচনে ২০ দলীয় জোটের যে ভুল ছিল, তা কাটিয়ে আগামী সংসদ নির্বাচনে কাজী আলাউদ্দীনের মত সৎ ও জনদরদি নেতার মনোনয়ন দাবি করেন।

এ ব্যাপারে মুঠো ফোনে সাবেক সংসদ কাজী আলাউদ্দীন জানান, করোনা ভাইরাসের কারণে ঘরে বন্দী হয়ে থাকা অসহায় মানুষের মাঝে প্রথম পর্বে গত ৪ থেকে ৭ মে পর্যন্ত ৩ হাজার ৬শ’ ৫০ এবং দ্বিতীয় পর্বে ৬শ’ ৫০ পরিবারসহ মোট ৪ হাজার ৩শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শেষ হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে। মোট ৫ হাজারের বেশি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের পরিকল্পনা আমার আছে। আমি সে লক্ষে কাজ করে যাচ্ছি’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।