ঢাকাSunday , 10 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় করোনা প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা


May 10, 2020 7:28 pm
Link Copied!

মোস্তাক আহম্মেদ, কলারোয়া প্রতনিধি : সাম্প্রতিক সরকারি নির্দেশনা বাস্তবায়নে করণীয় নির্ধারণে কলারোয়া উপজেলা করোনা প্রতিরোধ কমিটি ও ব্যবসায়িক প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) বেলা ১২ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আর এম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

এছাড়া উপজেলা করোনা প্রতিরোধ কমিটির মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনির উল গীয়াস, কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মনিরুল ইসলাম বুলবুল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, সমাজ সেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান। এছাড়াও উপস্থিত ছিলেন কলারোয়া বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সহ-সভাপতি সোহেল ও অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।

বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ কর্তৃক প্রেরিত এক নির্দেশনায় ১০ মে ২০২০ তারিখ হতে শর্তাদির মধ্যে প্রযোজ্য বিষয়াদি বিবেচনা করে দেশের বিভিন্ন জেলা উপজেলা সমূহে অভ্যন্তরীন ভাবে ব্যবসা বাণিজ্য দোকান-পাট, শপিংমলসহ অন্যান্য কার্যাবলী খুলে দেওয়ার যে নির্দেশনা দেওয়া হয়েছে। সে বিষয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে কীভাবে তা নিয়ন্ত্রণ করা যায় তা নির্ধারণ করতে এ মতবিনিময় সভার আয়োজন করেছে কলারোয়া উপজেলা প্রশাসন।

আলোচনার এক পর্যায়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনির উল গীয়াস বলেন, করোনা যুদ্ধের সম্মুখ যোদ্ধা হিসাবে বাংলাদেশ পুলিশের ১ হাজারের অধিক পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছে তারপরও পুলিশবাহিনী থেমে নাই, রাতদিন তারা অক্লান্ত পরিশ্রম করে চলেছে এর মধ্যে করোনার কারণে মানুষ গৃহবন্দী হওয়ার ফলে কাজ না থাকায় পারিবারিক দ্ব›দ্ব ও জমি জমা নিয়ে দ্ব›দ্ব আজ চরম আকার ধারণ করেছে।

এত কিছু সামাল দিতে আজ আমরা অনেক ক্লান্ত। তাই নতুন করে দোকান পাট খুলে গেলে শুধু পুলিশের উপর নির্ভর করলে হবে না সকলকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি উপজেলার সব বাজার গুলোতে স্বেচ্ছাসেবক নিয়োগ দিতে হবে।

মতবিনিময় সভার সভাপতি ইউএনও আর এম সেলিম শাহনেওয়াজ বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক নিয়োগের সব ব্যয় ভার বহন করবে বাজার কমিটির তত্ত¡াবধানে বাজারের সাধারণ ব্যবসায়ীরা’।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, ‘সরকার দেশের উন্নয়নের কথা মাথায় রেখে একটা ভাল উদ্যোগ নিয়েছে। আমরা উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র, বাজার পরিচালনা কমিটি এবং সাধারণ ব্যবসায়ীদের সাথে নিয়ে সম্মিলিত প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণ করব’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।