ঢাকাSunday , 10 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা ক্রান্তিতে প্রতিনিয়ত শতাধিক মানুষ চিকিৎসা নিচ্ছে দেবীপুর কমিউনিটি ক্লিনিক


May 10, 2020 7:47 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের ক্রান্তিলগ্নে বিভিন্ন ধরনের অসুস্থতায় পড়ে সপ্তাহে ৬ দিন চিকিৎসা সেবা দিচ্ছে জেলার প্রান্তিক পর্যায়ের চিকিৎসা কেন্দ্র শ্যামনগরের দেবীপুর কমিউনিটি ক্লিনিক কর্তৃপক্ষ। রবিবার (১০ মে) সকাল ১০ টায় ক্লিনিক চত্বরে গিয়ে দেখা যায় সামাজিক দুরত্ব বজায় রেখে চিকিৎসা সেবা নিতে দাঁড়িয়ে আছে শতাধিক মানুষ। যার মধ্যে ৮০ শতাংশ নারী, ১০ ভাগ শিশু এবং বাকিটা বয়স্ক পুরুষ।

আগত রোগীদের বিষয়ে জানতে চাইলে ক্লিনিকের সিএইসসিপি অনিরুদ্ধ কর্মকার সম্পদ বলেন, ‘আগত রোগীদের মধ্যে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, আমাশয় রোগীর সংখ্যা বেশি। পাশাপাশি নিয়মিত গর্ভবতী, প্রসূতি, পরিবার পরিকল্পনা, কিশোরী ও শিশুদের সেবা প্রদান করা হচ্ছে। আগত রোগীদের মুখে মাস্ক না থাকলে ক্লিনিকের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে’।

দেবীপুর কমিউনিটি ক্লিনিকে আসা আরতি রানী জানান, ‘আমরা এলাকাবাসী আমাদের ছোট খাট ব্যাধিতে হাসপাতালে না গিয়ে এই ক্লিনিক থেকে প্রায় সময় চিকিৎসা নিয়ে থাকি এবং কমিউনিটি ক্লিনিক কর্তৃপক্ষ আমাদের বিনা টাকায় ঔষধ প্রদান করে থাকেন’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।