ঢাকাFriday , 8 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরার নদ-নদীতে অবৈধ নেট জাল দিয়ে মাছের পোনা ধরার হিড়িক


May 8, 2020 6:18 pm
Link Copied!

খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরা এলাকার কপোতাক্ষ ও খোলপেটুয়া নদ-নদীতে নেট জাল দিয়ে অবৈধভাবে মাছ ধরার হিড়িক পড়েছে। এতে প্রতিদিন নানা প্রজাতির পোনা মাছ মারা পড়েছে। শুক্রবার (০৮ মে) দুপুরে খাজরার কপোতাক্ষ নদের ১ কিলোমিটার এলাকা ঘুরে দেখা যায়, খাজরা বাজার সংলগ্ন, ভোলানাথপুর ¯øুইস গেট সংলগ্ন ও খোলপেটুয়া নদীর কিছু এলাকাজুড়ে খুঁটি গেড়ে ছোট ছোট নৌকার সাথে অবৈধ নেট জাল পেতে অবাধে গলদা, হরিনা, পারশে, ভেটকি, চিতরিসহ বিভিন্ন প্রজাতির মাছের রেণু পোনা শিকার করা হচ্ছে।

সংগ্রহকৃত রেণু পোনা প্রতিদিন ভোরে খাজরা বাজার ও তার আশপাশের এলাকায় বিক্রি হচ্ছে বলে জানায় স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে বলেন, আমরা খেটে খাওয়া মানুষ পেটের দায়ে মাছের পোনা ধরি। সেই পোনা বিক্রি করে সংসার চালাই।

এ বিষয়ে আশাশুনি উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, বিভিন্ন মাছের পোনা সংরক্ষণে অবৈধ নেট জাল ব্যবহার করা দন্ডনীয় অপরাধ। আশাশুনি উপজেলা প্রশাসন দ্রæত ব্যবস্থা গ্রহণ করবে।

স্থানীয় এলাকাবাসীরা বলছেন আশাশুনি উপজেলা প্রশাসন যদি অচিরেই অভিযান পরিচালনা না করেন তাহলে নদ-নদীতে থেকে বিভিন্ন প্রজাতির মাছ আশঙ্কাজনক হারে কমে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।