ঢাকাThursday , 7 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় মসজিদের ভিতরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করলেন এক বৃদ্ধ


May 7, 2020 3:05 pm
Link Copied!

তালা প্রতিনিধি : তালা উপজেলায় বিলাত আলী মোড়ল (৬৫) নামে এক বৃদ্ধ মসজিদের ভিতরে সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (০৭ মে) সকালে উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া শেখ পাড়া মসজিদের সিলিং ফ্যানে ঝুলে তিনি আত্মহত্যা করেন। নিহত বিলাত আলী মোড়ল একই গ্রামের মৃত খোদাবক্স মোড়লের ছেলে।

স্থানীয়রা জানায়, বিলাত আলী মোড়ল দীর্ঘদিন অসুস্থ থাকায় মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে লোকচক্ষুর অন্তরালে তিনি মসজিদের ভিতরে সিলিং ফ্যানে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা পুলিশে খবর দেয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।