ঢাকাWednesday , 6 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ


May 6, 2020 4:34 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের কৈখালীতে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘাতক স্বামী ওহিদুজ্জামান পলাতক রয়েছে।

সাতক্ষীরার কাটিয়া ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে স্বামী ওহিদুজ্জামান তার স্ত্রী ডলি খাতুনকে পিটিয়ে সংকটাপন্ন অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই বাবলু হোসেন নিহত ডলির স্বামীসহ চারজনকে আসামী করে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ইন্সপেক্টর মিজান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহত ডলি’র মরদেহের ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত গৃহবধূর স্বামী ওহিদকে গ্রেফতারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি আরো জানান।

নিহত গৃহবধূর ভাই বাবলু জানান, ডলি’র স্বামী সবসময়ই তার বোনকে নানাভাবে নির্যাতন করে আসছিল। এরই জেরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।