নিজস্ব প্রতিনিধি : জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহরের দক্ষিণ কাটিয়া এলাকায় ১শ’ ৬০টি পরিবারের মাঝে টাটকা শাক সবজি বিতরণ করা হয়েছে। সোমবার (০৪ মে) সকালে জেলা ছাত্র সমাজের সভাপতি ও খুলনা বিভাগীয় সাংগঠনিক কায়ছারুজ্জামান হিমেল’র নেতৃত্বে এ শাক সবজি বিতরণ করা হয়।
এ সময় জেলা ছাত্র সমাজের সহ সভাপতি ইকবাল হোসেন রনি, নাহিদুর রহমান রিমন, যুগ্ম-সাধারণ সম্পাদক আলিম আল রাজি রাজ, সাংগঠনিক সম্পাদক রোকোনুজ্জামান সুমন, কোষাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম মিলন, পৌর সদস্য সচিব রুমি, সদর উপজেলার সাধারণ সম্পাদক কায়মুজ্জামান পাভেল, ময়না, দিপ্ত, তামিম, আকিব, মিলনসহ স্থানীয় সমাজ সেবক, মুকুল, রিনকু, মনজু, সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা ছাত্র সমাজের সভাপতি কায়ছারুজ্জামান হিমেল জানান, ‘দেশের এই অন্তিমলগ্নে সাধারণ মানুষের পাশে থেকে জেলা ছাত্র সমাজ অগ্রনী ভুমিকা পালন করবে’।
