ঢাকাMonday , 4 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতার আল-হেরা প্রি-ক্যাডেট মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বাড়ি বাড়ি পাঠাচ্ছে মাসিক বেতন ও সকল ফিস আদায়ের নোটিশ


May 4, 2020 8:41 pm
Link Copied!

নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: মহামারি করোনার কারণে গত মার্চ থেকে সরকার আগামি সেপ্টেম্বর পর্যন্ত সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ ছুটি ঘোষনা করেছে। সেখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলেও কালিগঞ্জের পূর্ব নলতার অবস্থিত আল-হেরা প্রি-ক্যাডেট মাদ্রাসা মানুষের মহা বিপদকে তোয়াক্কা না করে এবং সরকারের নির্দেশনাকে অমান্য করে প্লে-গ্রæপ থেকে ৫ম শ্রেণী পর্যন্ত সকল শিশু শিক্ষার্থীদের বাড়ি বাড়ি পাঠাচ্ছে মাসিক বেতন ও সকল ফিস আদায়ের নোটিশ। প্রতি মাসে এ চিঠি পাঠানো ও বেতন আদায় অব্যহত রেখেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

যেখানে আরো কতগুলো বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও তাদেরকে এই অমানবিক কার্যক্রম করতে দেখা যায়নি। মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা হলেও এপ্রিল মাসেরও বেতন আদায়ের জন্য অমানবিকভাবে সকল অভিভাবককে দেওয়া হয়েছে বেতন পরিশোধের নোটিশ। যেখানে বেতনের হারও বেশ চড়া।

স্কুল বন্ধ অথচ জনপ্রতি ৪শ’ থেকে সাড়ে ৪শ’ টাকা করে কষা হয়েছে ভ্যান ভাড়ার বিল। এমনকি প্রতিষ্ঠান বন্ধের সময়ও প্রতিটি শিশুকে ধরা হয়েছে চড়া হারে মাসিক বিদুৎ বিল। এসব কর্মকান্ডকে আবার ছহি করতে বেতনের নোটিশের সাথে দেওয়া হয়েছে অন্য কিছু ব্রেইন ওয়াশ করা কাগজপত্র।

এমন নিরব দুর্নীতি করে মাদ্রাসার প্রায় ৪ শতাধিক ছাত্রছাত্রীর নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে কেজি মাদ্রাসার অধ্যক্ষসহ কর্তৃপক্ষ। এমতাবস্থায় অভিভাবকসহ এলাকার সচেতন মহল সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে আল-হেরা প্রি-ক্যাডেট মাদ্রাসার হিসাব রক্ষক আব্দুল মাজেদ জানান, ‘বিল পাঠানো হয়েছে, তবে কাউকে বিলের জন্য চাপ সৃষ্টি করা হয়নি’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।