ঢাকাSunday , 3 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুক্তি পেল দণ্ডপ্রাপ্ত ১৭০ কয়েদি: অপেক্ষায় ২৭১৪ জন


May 3, 2020 1:02 pm
Link Copied!

ন্যাশনাল ডেস্ক : লঘু দণ্ডে দণ্ডিত মুক্তির তালিকাভুক্ত ২ হাজার ৮শ’ ৮৪ জন কয়েদির মধ্যে প্রথম দিনে সারা দেশে মোট ১শ’ ৭০ কয়েদিকে মুক্তি দেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বন্দিমুক্ত প্রক্রিয়ার অংশ হিসেবে শনিবার (০২ মে) তাদেরকে মুক্তি দেয় কারা অধিদফতর।

সূত্র জানায়, এই ১৭০ জনের মধ্যে ঢাকা বিভাগের কারাগারগুলো থেকে মুক্ত হয়েছেন ২৯ জন, যাদের ৬ জন ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদি। চট্টগ্রাম বিভাগ থেকে মুক্ত হয়েছেন ৪৪ জন।

করোনা ভাইরাস অতিমাত্রায় ছোঁয়াচে বলে কারাগারগুলোতে এর সংক্রমণ ঝুঁকি বেশি। তাই বন্দির চাপ কমানোর উদ্যোগ নিয়েছে সরকার।

সম্প্রতি সেই উদ্যোগের অংশ হিসেবেই এই বন্দিমুক্তি প্রক্রিয়া শুরু হয়। এই প্রক্রিয়ায় ৩ ধাপে ২হাজার ৮শ’ ৮৪ কয়েদিকে মুক্ত করা হবে। মুক্তিপ্রাপ্তদের তালিকায় রয়েছেন ৩ মাস থেকে ১ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদিরা।

সূত্র: জাগো নিউজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।