ঢাকাSunday , 3 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় গণধর্ষণ মামলার ৩ আসামি গ্রেপ্তার


May 3, 2020 2:08 pm
Link Copied!

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় গণধর্ষণ মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা পাটকেলঘাটার মির্জাপুর গ্রামের মৃত মোমিন সরদারের ছেলে মমতাজ সরদারর(৪৫), একই এলাকার মো. বিল্লাল সরদার (৩৮), ও শহিদুল সরদারের ছেলে সবুজ সরদার (২২)।

থানা সূত্র জানায়, গত ২৭ এপ্রিল পাটকেলঘাটার জগদানন্দকাটি এলাকার এক নারী ( ৩৮) গণধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ওই নারী নিজে বাদি হয়ে ধৃত আসামিদের বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর শনিবার (০২ মে) গভীর রাত পর্যান্ত পাটকেলঘাটার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ আসামিদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, ‘গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় একটি গণধর্ষণের (৮ নং) মামলা আছে। আসামিদের জেল হাজতে সোপার্দ করা হয়েছে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।