ঢাকাSaturday , 2 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শার কায়বা সীমান্তে ৪৪৮ বোতল ফেন্সিডিল জব্দ


May 2, 2020 7:17 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি : শার্শা উপজেলার কায়বা সীমান্তে একটি প্রাইভেটকার থেকে ৪শ’ ৪৮ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বিজিবি। শনিবার (০২ মে) দুপুরে বাগআচড়া-কায়বা সড়কের চালতেবাড়ি বাজার থেকে প্রাইভেটকার ও ফেন্সিডিল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, বিজিবি’র খুলনা-২১ ব্যাটালিয়নের আওতাধীন কায়বা বিজিবি ক্যাম্পের সদস্যরা শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চালতেবাড়ি বাজারে ওই প্রাইভেটকারের গতিরোধ করলে চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। এ সময় (ঢাকা মেট্রো-গ-১২-০৭২৬) প্রাইভেটকারের ভিতর লুকিয়ে রাখা ৪শ’ ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে বিজিবি।

কায়বা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার নুরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ফেন্সিডিলের সাথে প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।