ঝাউডাঙ্গা প্রতিনিধি : মহামারি করোনা পরিস্থিতিতে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা কলেজে অধ্যয়নরত হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (০২ মে) সকাল ১১টায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান ও কলেজের বিত্তবান শিক্ষকদের নিজস্ব অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মানবিকতার দৃষ্টান্ত হিসেবে কলেজ অধ্যক্ষ ও শিক্ষকদের এমন মহতী উদ্যোগ গ্রহণ করায় অভিভাবকসহ শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
