ঢাকাSaturday , 2 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় বিদ্যুৎ স্পর্শে কৃষকের মৃত্যু


May 2, 2020 7:03 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বিদ্যুৎ স্পর্শে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ২ টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের বয়ারডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম কামরুল গাজী ময়রা (৪৬)। তিনি ওই গ্রামের মৃত আজিজুর রহমান গাজী এজ্জুর ছেলে।
প্রকাক্ষদর্শী বয়ারডাঙ্গা গ্রামের বটতলা মোড়ের মুদি দোকানদার আব্দুল মাজেদ সরদার জানান, কামরুল গাজী ময়রা (৪৫) তার দোকানের পেছনে মেটে আলু, ওল ও কচুর চাষ করার জন্য জমি তৈরী করছিল। এসময় অসাবধানতাবশত খুঁটির মাথায় বেঁধে রাখা বিদ্যুৎতের তার ছিড়ে তার জমির উপর পড়ে। ছিড়ে পড়া তার হাত দিয়ে সরিয়ে দেয়ার চেষ্টাকালে বিদ্যুৎস্পর্শে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারে সদস্যরা খবর পেয়ে তার মরাদেহ বাড়িতে নিয়ে যায়।
চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত কৃষক চার সন্তানের জনক। সামাজিক দুরত্ব বজায় রেখে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করার প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।