ঢাকাThursday , 30 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খলিষখালীর প্রবীণ আওয়ামী লীগ নেতা পরিতোষ ঘোষ আর নেই


April 30, 2020 7:14 pm
Link Copied!

খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি : পাটকেলঘাটার খলিষখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ ঘোষ (৫৫) হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি খলিষখালী ইউনিয়নের চোমরখালী গ্রামের মৃত তারপাদ ঘোষের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবারর পরিতোষ ঘোষ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবর্তীতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক ছিলেন।

তার এই মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, তালা উপজেলা আওয়ামী লীগ, খলিষখালী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে পাটকেলঘাটা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।