নিজস্ব প্রতিনিধি : “কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং বিল্পবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিলের দিক নির্দেশনা অনুযায়ী” করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সাতক্ষীরা জেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে ইফতার সামগ্রী ও শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। পবিত্র মাহে রমজানে ৩য় দিনে সোমবার (২৭ এপ্রিল) বিকাল ৪ টায় সদর উপজেলা সংলগ্ন যুবলীগের কেন্দ্র থেকে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও শিশু খাদ্য বিতরণ কালে সভাপত্বি করেন যুবলীগনেতা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জি এম ওয়াহিদ পারভেজ। এ সময় প্রধান অতিথি হিসেবে ইফতার সামগ্রী ও শিশু খাদ্য বিতরণের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, বিশিষ্ট সমাজ সেবক শিমুন শামস, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক জহিরুল হক নান্টু, সদর উপজেলার যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা, ছাত্রনেতা আব্দুল গালিব, ছাত্রনেতা আলমগীর হোসেন, ছাত্র নেতা আব্দুল্যাহ আল মামুন, সাবেক ছাত্র নেতা তানভীর কবির রবিন, ছাত্রলীগনেতা আশিক রেজা অপু, আসিফ মাহমুদ মমিন সহ প্রমুখ। জি এম ওয়াহিদ পারভেজ জানান, পবিত্র রমজান মাসে ২ হাজার পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। আমরা প্রত্যেক ওয়ার্ডে গিয়ে মানুষের বাড়ি বাড়ি যেয়ে ইফতার ও খাদ্য সামগ্রী পৌছে দিবো।
