ঢাকাSaturday , 25 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

৩৩৩ নম্বরে কল করে বাড়িতে বসেই ত্রান পেল এক পরিবার


April 25, 2020 7:50 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় হটলাইন নম্বরে ফোন দিয়ে উপজেলা প্রশাসনের মাধ্যমে বাড়িতে বসেই ত্রান পেল অসহায় পরিবার। শনিবার দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের নির্দেশনায় উপজেলার সখিপুর ইউনিয়নের একটি বাড়িতে ঐ ত্রান সহায়তা পৌঁছে দেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল আলম। ওই অসহায় পরিবারের পক্ষ থেকে ৩৩৩ হটলাইন নম্বরে ফোন করে করোনার প্রভাবে কর্মহীন মানুষদের কল্যানে ও জীবিকার প্রয়োজনে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দেয়া কোন ত্রান সহায়তা প্রশাসন বা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ঐ অসহায় পরিবারটিকে দেয়া হয়নি বলে অভিযোগ করা হয়।

হটলাইন নম্বর থেকে ম্যাসেজটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে ইউএনও সাজিয়া আফরীন খোঁজ নিয়ে জানতে পারেন ঐ পরিবারটি এখনো পর্যন্ত কোন ত্রান সহায়তা পাননি।

যার কারনে ইউএনও তাৎক্ষনিক সখিপুর ইউনিয়নের ট্যাগ কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মঞ্জরুল আলম ও উপজেলা প্রোগ্রাম অফিসার ইমরান হোসেনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান সহায়তা পৌঁছে দেয়ার নির্দেশনা দিলে ঐ দুই কর্মকর্তা শনিবার সকাল ১১ টার দিকে ঐ পরিবারকে ত্রান সহায়তা বাড়িতে গিয়ে দিয়ে আসেন।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, ইউএনওর নির্দেশে ত্রান পৌঁছে দিতে গিয়ে তারা আরো ৪টি পরিবারের সন্ধান পান। যারা এখনো পর্যন্ত কোন ত্রান সহায়তা পাননি। তাদেরকে অবিলম্বে ত্রান সহায়তা পৌঁছে দেয়া হবে বলে মঞ্জুরুল আলম জানিয়েছেন।

এ বিষয়ে জানতে সংবাদটি লেখার সময় শনিবার বিকাল ৫টা ১৫ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি সেলফোনে ফোন দিলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।