ঢাকাSaturday , 25 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে কোভিড ওয়ারিয়র টিমের প্রশিক্ষণ অনুষ্ঠিত


April 25, 2020 12:40 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে কোভিড ওয়ারিয়র টিমের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সমগ্র পৃথিবী যখন স্তম্ভিত ঠিক তখনই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে করোনা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে এবং তাদেরকে সেবা দান করার লক্ষ্যে শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ফ্রেন্ডশিপ হাসপাতাল’র সহযোগিতা ও তত্ত্বাবধানে শ্যামনগর সদরের সোয়ালিয়া তে অবস্থিত অত্র হাসপাতালের কনফারেন্স রুমে এ উদ্বোধনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ফ্রেন্ডশিপ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) ডা. মোহাম্মদ মোজাহেদুল হক এর পরিচালনায় উক্ত ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারী।

এর আগে গত ১ সপ্তাহ ধরে অনলাইনে আবেদনের মাধ্যমে আগ্রহীদের জীবনবৃত্তান্ত ও আগ্রহের কারণ চাওয়া হয়। সে লক্ষ্যেই প্রায় ৩ শতাধিক আবেদনের বিপরীতে বাছাই করে ১০ জন স্বেচ্ছাসেবক কে উক্ত প্রশিক্ষণ গ্রহনের সুযোগ দেওয়া হয়।

উদ্বোধনী দিনে করোনা ভাইরাস পরিচিতি, ইতিহাস, কোভিড এ আক্রান্ত রোগীর সংজ্ঞা, চিহ্নিতকরণ, সংক্রমণ প্রতিরোধে করণীয়, কোয়ারেন্টাইন/ আইসোলেশন, পিপিই পরিধান ও ব্যবহার, হাত-ধৌতকরণ পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন ডা. মো. ফায়সাল আলম, ডা. মো. তামিম মুক্তাদির ও ডা. কুসুম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।