ঢাকাFriday , 24 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ


April 24, 2020 7:57 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস (কোভিড-১৯)’র প্রভাবে কর্মহীন ক্ষতিগস্ত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৪টায় সদর উপজেলা সংলগ্ন এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী শিমুন শামস্, সাবেক ছাত্র নেতা জি.এম ওয়াহিদ পারভেজ প্রমুখ।

করোনা ভাইরাস’র প্রভাবে অসহায় কর্মহীন ৫শ’ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।