ঢাকাFriday , 24 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান


April 24, 2020 8:23 pm
Link Copied!

শ্যামনগর অফিস : শ্যামনগর উপজেলায় স্বেচ্ছাসেবী সংস্থা ভাব-বাংলাদেশের পক্ষ থেকে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের অভিভাবকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর প্রোফেসর ড. জসিমউজ জামান এর সভাপতিত্বে এ আর্থিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস. এম জগলুল হায়দার। পরে উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম আবুজার গিফারী তার কার্যালয়ে আরও কিছু অভিভাবকের হাতে নগদ অর্থ তুলে দেন।

এ সময় ভাব বাংলাদেশ সহায়তার অন্তর্ভুক্ত কাঁঠালবাড়িয়া এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, অ্যাম্বেসেডরদের প্রধান সমন্বয়কারী আব্দুল আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, শ্যামনগর উপজেলায় সংস্থাটির প্রকল্প-ভুক্ত ১৫টি মাধ্যমিক বিদ্যালয় থেকে স্বল্প আয়ের ৩শ’ ২০ জন অভিভাবক ও নন এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে ৪ লক্ষ৮০হাজার টাকা প্রদান করা হয়।

ভাব বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর প্রোফেসর ড. জসিমউজ জামান করোনা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন হয়ে জানান, ‘ভাব বাংলাদেশ করোনা ইস্যুতে অভিভাবক ও শিক্ষার্থীদের দুর্দশা বিশেষ বিবেচনায় করে ক্ষুদ্র পরিসরে হলেও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, যা সমাজের বিত্তবানরা যার যার অবস্থা থেকে জাতির এ ক্লান্তিলগ্নে অসহায়দের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে’।

ভাব বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এম. এ. আলিম খান বলেন, ‘আমেরিকা প্রবাসী সৈয়দ জাকি হোসেন ও অস্ট্রেলিয়া প্রবাসী আমিন রহমানের সহযোগিতায় ভাব বাংলাদেশ শ্যামনগরে ৩শ’ ২০ জন স্বল্প আয়ের অভিভাবক ও নন এমপিও শিক্ষক কর্মচারীদের আর্থিক সহযোগিতা করছে।

উল্লেখ্য স্বেচ্ছাসেবী এই সংস্থাটি ২০১২ সাল থেকে শ্যামনগর উপজেলায় মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে নানাবিধ প্রোগ্রাম পরিচালনা করে আসছে। যার ইতিবাচক প্রভাব ইতোমধ্যে স্কুলগুলোতে পড়তে শুরু করেছে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।