ঢাকাFriday , 24 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রমজাননগরে ইমামদের ইফতার সহায়তা প্রদান


April 24, 2020 8:26 pm
Link Copied!

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে পবিত্র রমজান মাসে মসজিদে দায়িত্ব পালনরত ইমামদের জন্য ত্রাণ ও ইফতার সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ইউনিয়নের ৬৪ টি (পাঞ্জেগানা ও জামে মসজিদ) মসজিদের ইমামদের মাঝে ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন’র ব্যক্তিগত উদ্যোগে এসব ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন জানান, ‘করোনার কারণে এবার ভিন্ন আঙ্গিকে রমজান ও ইফতার সম্পন্ন হবে। সতর্কতার কারণে মসজিদে মুসল্লিরা উপস্থিত থাকতে পারবে না। ফলে ইমাম এবং তাদের পরিবারের কথা বিবেচনা করে প্রত্যেকের জন্য ১০ কেজি চাউল, ১ কেজি ডাউল, ১ কেজি ছোলা ও ১ কেজি খেজুর প্রদান করা হয়েছে’।

তিনি এ সময় করোনা পরিস্থিতির কারণে আপাতত মসজিদে ওয়াক্তের নামাজে ৫ জন এবং ইশা ও তারাবির নামাজে সর্বোচ্চ ১২ জনের উপস্থিতির পরামর্শ প্রদান করেন। এ সময় ফায়সালাবাদ মুস্তাফাবিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মো. আবুল কালাম সামছুদ্দীন, ডা. আবু কওছার, ইউপি সদস্য মো. সোহরাব হোসেন, ইউনিয়ন ভিত্তিক করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব সাংবাদিক মো. নূরুন্নবী ইসলাম ইমনসহ ৬৪ জন ইমাম উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।