প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি : ‘শেখ হাসিনার অঙ্গীকার, করোনার ফলে ক্ষুধার্ত থাকবে না একটিও পরিবার’ এ স্লোগানকে সামনে রেখে আশাশুনির প্রতাপনগর ইউনিয়নে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) প্রতাপনগর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার খাদ্য সামগ্রী ও নগদ ২শ’ টাকা ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপির পক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জাকির হোসেনের সভাপতিত্বে মোবাইল কনফারেন্সের মাধ্যমে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। এ সময় আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ প্রতিনিধি শম্ভুজিত মন্ডল, আশাশুনি উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী সামছুল আলমসহ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
