ঢাকাFriday , 24 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে চোরাই মোটরসাইকেল ও ৫টি বাইসাইকেল সহ আটক-২


April 24, 2020 11:34 pm
Link Copied!

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জে চোরাই একটি  মোটরসাইকেল ও ৫টি বাইসাইকেলসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। আটককৃতরা হলেন উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ঘুশুড়ি গ্রামের মেছের গাজীর ছেলে এলান (১৮) ও আমজাদ গাজীর ছেলে বাবলা (১৮)।

থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে সন্দেহজনক ঘোরাফেরার সময় স্থানীয় জনতা এলান ও বাবলাকে আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা চোরচক্রের সদস্য বলে স্বীকার করে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গা থেকে চুরিকৃত একটি মোটরসাইকেল ও ৫ টি বাইসাইকেল উদ্ধার করে। পরবর্তীতে থানায় খবর দিলে উপ-পরিদর্শক সালাহ উদ্দীন ও ইমরান হোসেনের নেতৃত্বে পুলিশ উদ্ধার হওয়া মালামালসহ দুই চোরকে থানায় আনেন।

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান চুরির অভিযোগে দু’জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।