ঢাকাTuesday , 21 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় করোনা ভাইরাসের কারনে ভ্যান শ্রমিকদের মানবেতর জীবন যাপন


April 21, 2020 9:49 pm
Link Copied!

খাজরা (আশাশুনি) প্রতিনিধি :  আশাশুনির খাজরায় মহামারি করোনা ভাইরাসের কারনে ব্যাটারি চালিত ভ্যান শ্রমিকরা মানবেতর জীপন যাপন করছে। সম্প্রতি বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ ব্যপক হারে ছড়িয়ে পড়ায় বাংলাদেশ তথা সাতক্ষীরা জেলাও  এর আওতায় চলে এসেছে। ফলে আশাশুনি উপজেলার খাজরায় বিভিন্ন সড়কে চলাচলকারী ব্যাটারী চালিত ভ্যান চালকদের যাত্রী বহন আশংকাজনক হারে কমে গেছে।

করোনা ভাইরাসের প্রভাবে ঘরবন্দী মানুষ বাইরে না আসায় চরম বিপাকে পড়েছেন তারা। আর এতে করেই বিনা মেঘে বর্জ পাতের মত তাদের প্রতিদিনের আয়ের উপরে প্রভাব পরতে শুরু করেছে বলে জানিয়েছেন ইউনিয়নের অধিকাংশ ভ্যান চালকরা।

খালিয়া গ্রামের ভ্যান শ্রমিক ইউনুছ আলী জানান, প্রতিদিন যেখানে আমাদের আয় হতো ৫শ টাকার কাছাকাছি। সেখানে বর্তমানে আমাদের আয় এসে দাড়িয়েছে ৫০ টাকা থেকে ১শ টাকার মত। এতে করে আমাদের সংসার চালানো খুবই কষ্টকর হয়ে পড়েছে।

ইউনিয়নে ৫শতাধিক ব্যাটারি ও ইঞ্জিন (নছিমন) চালিত শ্রমিক আছে। সঠিক তালিকা প্রনয়ন করে এ সমস্ত ভ্যান শ্রমিকদের আর্থিক সাহায্য করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আকুল আবেদন জানিয়েছেন স্থানীয় ভ্যান শ্রমিকরা।

এ বিষয়ে খাজরা ইউনিয়ন ট্যাগ অফিসার আশাশুনি উপজেলার পঃপঃ অফিসার জাহাঙ্গীর আলম জানান, ইউনিয়ন পরিষদের মাধ্যমে অসহায় ভ্যান শ্রমিকদের সঠিক তালিকা প্রস্তুতের কাজ চলমান আছে। খুব তাড়াতাড়ি তাদের সরকারিভাবে সাহায্য সহযোগিতা প্রদান করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।