ঢাকাMonday , 20 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার কর্মহীন ট্রাক শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি রবি


April 20, 2020 3:47 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে সাতক্ষীরার কর্মহীন ট্রাক শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির আয়োজনে সংগঠনের সভাপতি আব্দুস সবুর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি করোনা ভাইরাস প্রতিরোধে জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থান ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘আমরা যদি সচতেন না হয়ে অবহেলা করি তাহলে আমরা খুবই ক্ষতিগ্রস্থ হবো এবং দেশে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করবে’।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, সাধারণ সম্পাদক ও নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক প্রমুখ।

এ সময় জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রমজান আলী, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কাদের কাদু, সহ-সভাপতি আব্দুর রকিব, জয়েন্ট সেক্রেটারি শেখ জাকির হোসেন, সড়ক সম্পাদক কবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় সাতক্ষীরার ৬০০ জন কর্মহীন ট্রাক শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।