খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে করোনা ভাইরাস সংকট মোকাবেলায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা মূল্যে ৩০ কেজি করে চাউল বিক্রি শুরু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে খাজরা ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব নিশ্চিত করে চাউল বিক্রি উদ্বোধন করেন ইউপি সদস্য জালাল মোড়ল। এ সময় ট্যাগ অফিসার মেহেদী হাসান, ডিলার দিপক সানা, ইউপি সদস্য বিপ্লব কান্তি দাশ, ইউপি সচিব বিশ্বজিত ঘোাষ, গোলক বিহারী রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউপি সদস্য জালাল মোড়ল জানান, ‘ইউনিয়নে ৯টি ওয়ার্ডে তালিকাভুক্ত অতিদরিদ্র ১ হাজার ৭শ’ ১৪ জন উপকারভোগীর মাঝে এ ১০টা মূল্যের চাল বিক্রি করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
